শনিবার, ২৮ এপ্রিল, ২০১২

ন্যানোপ্রযুক্তি ব্যবহার করে তৈরি হল পানিরোধী কাগজ




পানিতে ভিজে অনেক সময়ই দরকারী কাগজ নষ্ট হয়ে যায়। এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় বের করেছে ইতালিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা। সম্প্রতি ন্যানোপ্রযুক্তি ব্যবহার করে তারা এমন এক ধরণের কাগজ তৈরি করেছেন যা পানিতে ভিজবেনা। সাধারণ কাগজের সাথে মনোমার যুক্ত দ্রবণ মেশানোর কারণে তা কাগজের সাধারণ ফাইবারের সাথে যুক্ত হয়ে পলিমারের আবরণ তৈরি করে। ফলে কাগজটি পানিরোধী হিসেবে কাজ করে। এই প্রযুক্তি ব্যবহার করে ব্যাকটেরিয়া রোধী এবং চৌম্বক কাগজও তৈরি করা সম্ভব হবে। সেক্ষেত্রে মনোমারের সাথে সিলভার ন্যানো কণা মিশালে ব্যাকটেরিয়া রোধী এবং আয়রন অক্সাইড ন্যানো কণা মিশালে চৌম্বক কাগজ পাওয়া যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন