দীর্ঘ বিরতির পর কৌতূহল ই-ম্যাগাজিনের দ্বিতীয় সংখ্যা বের হতে যাচ্ছে আগামী ২৫ শে জুলাই। প্রথম সংখ্যা থেকে কিছুটা বড় পরিসরে এবারের সংখ্যাকে সাজানো হয়েছে। নতুন নতুন কিছু বিভাগ সংযোজিত হয়েছে। এবারের প্রচ্ছদ কাহিনী সাজানো হয়েছে শনির উপগ্রহ টাইটানে মিথেন নদীর গল্প নিয়ে। অন্য যা যা থাকছে এবারের সংখ্যায়
প্রচ্ছদ কাহিনীঃ শনির উপগ্রহ টাইটানে মিথেন নদীর গল্প
মহাবিশ্বের প্রভাতলগ্নে পুণঃআয়নন নিয়ে প্রবন্ধ
বিদ্যুৎ নিয়ে ধারাবাহিক প্রবন্ধের ২য় পর্ব
রেডিয়াম আবিষ্কার ও মাদাম কুরীর গল্প
বিভিন্ন অদেখা ফুল নিয়ে "পুস্পবিলাস"
পোকামাকড় কেন আলোর দিকে আকৃষ্ট হয়
দুনিয়ার সবচেয়ে বড় মাইক্রোবিয়ামের কথা
পিরামিড পাওয়ার এর অমীমাংসিত রহস্য
যেসব বিজ্ঞানী ঈশ্বরে বিশ্বাস করতেন তাদের কথা
মানব সভ্যতা ও রকেট
বর্ষাকালের স্বাস্থ্য সুরক্ষা
এছাড়া অন্যান্য যেসব বিভাগ থাকবে সেগুলো হল ছবির কৌতূহল, মজার কৌতূহল, টুকরো কৌতূহল, বিচিত্র কৌতূহল, নিজে কর, স্বাস্থ্যকথা, ধাঁধাঁ, কুইজ, স্মরণীয় উক্তি।
পাশাপাশি সাম্প্রতিক বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তির খবরাখবর তো থাকছেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন