শনিবার, ১৭ মার্চ, ২০১২

লেজার আনপ্রিন্টারঃ লেখা মুছে ফেলার প্রযুক্তি


লেজার প্রিন্টারের কথা আমরা সবাই জানি, কিন্তু কেউ কি কখনো লেজার আনপ্রিন্টারের কথা শুনেছেন, যা দিয়ে লেখা মুছে ফেলা যাবে? না শুনলেও, এটিই এখন সত্যি হতে যাচ্ছে। সম্প্রতি এরকম এক ধরণের আনপ্রিন্টার বানানোর খুব কাছাকাছি চলে এসেছেন কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এই আনপ্রিন্টারের মাধ্যমে কাগজের কোন ক্ষতি ছাড়াই কাগজ থেকে কালি মুছে ফেলা সম্ভব হবে।

     সাম্প্রতিক এই গবেষণায় সবুজ লেজার দিয়ে কাগজে ছাপা অক্ষর মুছে ফেলা সম্ভব হয়েছে। ফলে কাগজকে পুনর্ব্যবহারোপযোগী(recycle) করা ছাড়াই এখন থেকে ব্যবহার করা যাবে। পরীক্ষাটিতে বিজ্ঞানীরা অতিবেগুনী রশ্মি, দৃশ্যমান লেজার ও অবলোহিত লেজার রশ্মি দিয়ে পরীক্ষা চালান। সবুজ রঙের লেজার দিয়ে তারা কাঙ্খিত সাফল্যের

দেখা পান। ৪ ন্যানোসেকেন্ড পালস-এ প্রয়োগ করা এই লেজার দিয়ে কাগজের কোন ক্ষতি ছাড়াই কাগজ থেকে লেখা মুছে ফেলা যায় এবং কাগজকে নতুনের মতই দেখায়। ফলে এভাবে একই কাগজকে আবার ব্যবহার করা যাবে। কাগজ উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল মূলত বনজ সম্পদ থেকেই আসে। এভাবে কাগজের পুনর্ব্যবহার বৃদ্ধি হলে বনজ সম্পদের উপর চাপ কমার মাধ্যমে পরিবেশ দূষণ হ্রাস পাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন