বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ মহাকাশে
মহাকাশযান, কৃত্রিম উপগ্রহ পাঠাচ্ছে। ফলে ধীরে ধীরে ভরে যাচ্ছে পৃথিবীর কক্ষপথ।
উপগ্রহ বা মহাকাশযান গুলো বিকল হয়ে যাওয়ার পর পৃথিবীর কক্ষপথেই ভাসতে থাকে।
এগুলোকে মহাকাশের আবর্জনা ছাড়া কিছু বলা চলেনা।যেকোনো সময় এগুলো অন্যান্য
মহাকাশযানের জন্য বিপদ বয়ে আনতে পারে। পৃথিবীর কক্ষপথের এসব আবর্জনা পরিস্কার করতে
এগিয়ে এসেছে সুইজারল্যান্ড। নাসার হিসাবে পৃথিবীর কক্ষপথে এই ধরণের প্রায় ৫০০০০
বস্তু ভেসে বেড়াচ্ছে যেগুলো পৃথিবীকে ঘণ্টায় প্রায় ২৮০০০ কিলোমিটার গতিতে পৃথিবীকে
প্রদক্ষিণ করছে।
পরিচ্ছন্নতার জন্য
সুইজারল্যান্ড এমনিতেই পৃথিবীতে বিখ্যাত। এবার তারা মহাকাশের আবর্জনা পরিস্কার
করার জন্য জ্যানিটর নামে একটি স্যাটেলাইট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। যে মহাকাশজান
দিয়ে এটি পাঠানো হবে তার নাম “ক্লিন স্পেস ওয়ান” প্রথমে এটি নির্দিষ্ট কক্ষপথে প্রবেশ করে শিকারকে ধরে শান্ত করবে। তারপর সেটিকে পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে ঠেলে
দেওয়া হবে। ফলে বায়ুমণ্ডলের সাথে সংঘর্ষে সেগুলো ধ্বংস হয়ে যাবে। তাদের প্রথম কাজ হবে সুইজারল্যান্ড এর ২টি বিকল স্যাটেলাইটকে কক্ষপথ
থেকে সরানো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন