রবিবার, ৪ মার্চ, ২০১২

ন্যানোটেক এর অগ্রগতিঃ বিশ্বের ক্ষুদ্রতম হাত

একটি হাত দেখার জন্য মাইক্রোস্কোপ লাগবে, ভাবতে পারছেন! হ্যাঁ, সত্যিই এমন এক অদ্ভুত হাত তৈরি করে ফেলেছেন গবেষকরা। যদিও পুরো ব্যাপারটি ঘটে গেছে গবেষকদের অজান্তে। ব্রিটেনের ইউনিভার্সিটি অব বাথের একজন ন্যানোটেক বিশেষজ্ঞ ন্যানো আকৃতির বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করতে গিয়ে এই ঘটনা লক্ষ্য করেন। হাতটির আকার ৩৫০ ন্যানোমিটার বা ০.০০০৩৫ মিলিমিটার।
           
           বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ডঃ সারজে গরডিভ বলেন, আমি মাইক্রোস্কোপে হাতটিকে দেখতে পেয়ে অবাক হয়ে যাই। যেন এটি আমায় ইশারা করছে।ন্যানোবিজ্ঞান বিজ্ঞানের বিভিন্ন অংশের অগ্রযাত্রার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এইরকম আবিষ্কার এই বিজ্ঞানের সম্ভাবনার দুয়ার খুলে দিবে। মানুষ আরও বেশি আকৃষ্ট হবে বিজ্ঞানের প্রতি।
 সূত্রঃ www.dailymail.co.uk

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন