বিজ্ঞানীরা ৫২০ বছর আগের সামুদ্রিক প্রাণীর ফসিল খুঁজে পেয়েছেন। নতুন
গবেষণায় প্রাপ্ত তথ্য অনুযায়ী এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে পুরনো ফসিলগুলোর
একটি। যে প্রাণীটির ফসিল পাওয়া গিয়েছে সেটি এক ধরণের আর্থোপ্রোড, নাম fuxhianhuiid। ফসিলটির মাথার নিচে আদিমকালের প্রাণীদের মত অঙ্গ পাওয়া গিয়েছে আর এর
স্নায়ুতন্ত্রটি এখন পর্যন্ত রেকর্ড অনুযায়ী সবচেয়ে পুরানো স্নায়ুতন্ত্র। প্রাণীটির
দেহ নরম, একটি খোলসে আবৃত। বিজ্ঞানীদের কাছে এই ফসিলটি আদিমকালের প্রাণীদের
সম্পর্কে জানার নতুন দ্বার খুলে দিয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন