শুক্রবার, ১৫ মার্চ, ২০১৩

পাউরুটির সমান স্যাটেলাইট!!!



স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ আমরা সবাই চিনি, কিন্তু ভাবতে পারেন পাউরুটির সমানও স্যাটেলাইট হতে পারে? ঠিক পাউরুটির সমান স্যাটেলাইট মহাকাশে পাঠানো হচ্ছে যাদের কাজ হবে বহির্জাগতিক প্রাণের সন্ধান করা। ১০ সেমি. চওড়া ও ৩০ সেমি. লম্বা এই স্যাটেলাইটগুলোর নাম কিউবস্যাট, ওজনে মাত্র ১ কেজি ৩০০ গ্রাম।
তিনটি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে এই প্রকল্পের কাজ করছে নাসা। মহাকাশে টিকতে পারবে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য বেশি যন্ত্রাংশ এতে ব্যবহার করা হচ্ছে না। প্রকল্পটি সফল হলে সামনে এই ধরণের আরও স্যাটেলাইট পাঠানো হবে বিভিন্ন অভিযানে যা খরচ কমাবে অনেকাংশে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন