চলে গেলেন আমাদের দেশের প্রখ্যাত বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম। গতরাত একটার সময় চট্টগ্রাম শহরের মেট্রোপলিটন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রচারবিমুখ এই মানুষটাকে হয়তো অনেকেই চিনে না অথচ মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি নিয়ে মৌলিক গবেষণার জন্য তিনি আন্তর্জাতিকভাবে বিখ্যাত ছিলেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে সবাই তাঁকে জে.এন. ইসলাম নামেই চেনেন। তিনি ছিলেন একাধারে পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ। ১৯৮৪ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সোয়া লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে দেশপ্রেমের কারণে মাত্র তিন হাজার টাকা বেতনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। মহাবিশ্বের পরিণতি নিয়ে মৌলিক গবেষণা তাঁকে বিশেষ খ্যাতি এনে দেয়। তাঁর বিখ্যাত বই ‘দি আলটিমেট ফেইট অব দি ইউনিভার্স’ বা ‘মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি'| তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন