সৌরজগতের বাইরে পৃথিবী সদৃশ গ্রহ অনুসন্ধান এক নতুন মাত্রা পেল কেননা বিজ্ঞানীরা সৌরজগতের বাইরে সবচেয়ে নিকটবর্তী গ্রহ খুঁজে পেয়েছেন যেটি আলফা সেন্টরাই বি নক্ষত্রকে কেন্দ্র করে ঘূর্ণায়মান। আলফা সেন্টরাই একটি জোড়া তারা। জোড়া তারা দুটিকে আলফা সেন্টরাই এ ও আলফা সেন্টরাই বি দিয়ে প্রকাশ করা হয়। পৃথিবী সদৃশ গ্রহটি গ্যাসীয় নয়, বরং কঠিন। বুধ গ্রহ আমাদের সূর্য থেকে যত দূরত্বে অবস্থিত, গ্রহটি তার নক্ষত্র থেকে তার চেয়েও কাছে রয়েছে।
ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরি থেকে " High Accuracy
Radial Velocity Planet Searcher (HARPS)" ব্যবহার করে গ্রহটি
আবিষ্কৃত হয়েছে। গ্রহটি মাত্র ৩.৬ দিনে আলফা সেন্টরাই বি কে কেন্দ্র করে ঘোরে এবং
এর পৃষ্ঠ তাপমাত্রা প্রায় ১২০০ ডিগ্রী সেলসিয়াস। আমাদের থেকে ৪ আলোকবর্ষ দূরে
থাকা গ্রহটি বাসযোগ্য অঞ্চলের বাইরে রয়েছে। তবে আলফা সেন্টরাই বি কে কেন্দ্র করে
ঘূর্ণায়মান একটি গ্রহ আবিষ্কৃত হওয়ায় ধারণা করা হচ্ছে সেখানে আরো গ্রহ থাকবে।
বলা যায় না, সেখানে হয়তো মিলেও যেতে পারে প্রাণের সন্ধান।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন